আসসালামু আলাইকুম,
২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ষষ্ঠ শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নিম্নোক্ত কাগজপত্রাদি নির্ধারিত সময়ের মধ্যে স্কুল অফিসে জমা প্রদান করা আবশ্যক—
প্রয়োজনীয় কাগজপত্র:
- শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি
- শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি
উক্ত কাগজপত্রাদি আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্কুলের অফিস কক্ষে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
মা’আসসালামাহ,
এসসিডি এডমিন