স্কুল গলিতে প্রাইভেট গাড়ি/রিক্সা না ঢোকানো প্রসঙ্গে জরুরী নোটিশ

নোটিশ – স্কুল গলিতে প্রাইভেট গাড়ি/রিক্সা প্রসঙ্গে
এস. সি. ডি.
SCHOOL FOR COMMUNITY DEVELOPMENT
শান্তিনগর শাখা
তারিখ: ২০ আগস্ট, ২০২৬ বিষয়: বিজ্ঞপ্তি
স্কুল গলিতে প্রাইভেট গাড়ি/রিক্সা না ঢোকানো প্রসঙ্গে
আসসালামু আলাইকুম, মুহতারাম অভিভাবকবৃন্দ

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা প্রাইভেট গাড়ি বা রিক্সায় করে শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়া করেন, তারা অনুগ্রহপূর্বক পল্টন প্লাজা গলিতে প্রবেশের পূর্বেই শিক্ষার্থীদের উঠাবেন/নামাবেন এবং গলির মাথায় শিক্ষার্থীদের আমাদের স্টাফদের কাছে পৌঁছে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করবেন।

কোনো অবস্থাতেই স্কুল গলিতে গাড়ি ঢোকানো যাবে না।

আমরা লক্ষ্য করেছি, অনেকে প্রাইভেট গাড়ি স্কুলের গলির সামনেই ঘোরাচ্ছেন। এতে যানজট সৃষ্টি হচ্ছে এবং অযথা ভিড় বেড়ে আবাসিক এলাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়।

  • রিক্সায় শিক্ষার্থীদের আনা-নেওয়াকারীরা গলির মুখে না নেমে, গলির পূর্বেই শিক্ষার্থীদের নামাবেন।
  • ভাড়া প্রদানে বিলম্ব এড়াতে হাতে আগে থেকেই ভাংতি টাকা রাখবেন।
  • শিক্ষার্থীদের হাঁটিয়ে স্কুলে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ।

একটি ইসলামিক স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক হিসেবে আমরা প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন থাকব, এমনটাই কাম্য।

এস.সি.ডি আপনার স্কুল, আপনাদের স্কুল
স্কুলের স্বার্থে আপনাদের প্রাইভেট কার/রিক্সা গলিতে না ঢোকানোর মাধ্যমে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আপনার/আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের কাম্য।

অনুরোধক্রমে,

 
প্রিন্সিপাল
এস.সি.ডি (শান্তিনগর শাখা)
Scroll to Top