এস.সি.ডি স্কুল নোটিশ
১ম প্যারেন্টস মিটিং ২০২৬
তারিখ: ২৩ মে ২০২৬ (শনিবার) | নার্সারি – ৯ম শ্রেণি
আসসালামু আলাইকুম। এস.সি.ডি-তে প্রতি শিক্ষাবর্ষে ২টি ‘প্যারেন্টস মিটিং’ অনুষ্ঠিত হয়। আমাদের ১ম ‘প্যারেন্টস মিটিং’ আগামী ২৩ মে, ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।
এই মিটিং-এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর সার্বিক পরিস্থিতি নিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়া। প্রতিটি শিক্ষার্থীর বাবা-মা উভয় অথবা লোকাল গার্ডিয়ানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
আলোচনার সুবিধার্থে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সকল অভিভাবক নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করি।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: প্যারেন্টস মিটিংয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে আসার প্রয়োজন নেই।
মা’ আসসালামাহ | এস সি ডি এডমিন