| স্কুল ড্রেস ও নির্ধারিত সময়ে স্কুলের মেইন গেট বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি | ||
| শ্রেণি | মর্নিং শিফট | ডে শিফট |
| নার্সারি | সকাল ৮:৩০ মিনিট | সকাল ১১:০০ মিনিট |
| কেজি | সকাল ৮:০০ মিনিট | সকাল ১১:০০ মিনিট |
| ১ম-৯ম শ্রেণি | সকাল ৭:১০ মিনিট | দুপুর ১২:১০ মিনিট |
আসসালামু আলাইকুম,
১ম থেকে ৮ম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের স্কুল আগামি রবিবার (০৫ এপ্রিল ২০২৬) থেকে সকাল ৭ঃ১০ মিনিটে শুরু হবে ইং শা আল্লাহ। ২০২৬ শিক্ষাবর্ষের স্কুল কার্যক্রম শুরু হওয়ার পর অনেক শিক্ষার্থী পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসছে না। তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী রবিবার (০৫ এপ্রিল ২০২৬) থেকে শিক্ষার্থীদের অবশ্যই পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে, ইন-শা-আল্লাহ। ০৫ এপ্রিল ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না।
এছাড়া বিগত বছরগুলোর মত (০৫ এপ্রিল ২০২৬ থেকে) ক্লাস শুরুর নির্ধারিত সময়ের পর স্কুলের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তাই আগামী ০৫ এপ্রিল ২০২৬ থেকে সকল শিক্ষার্থী (নার্সারি – ৯ম শ্রেণি) অবশ্যই ক্লাস শুরুর নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকবে এবং পরিপূর্ণ স্কুল ড্রেস পরিধান করে আসবে।
‘ট্রাফিক জ্যাম’, ‘ঘুম থেকে উঠতে দেরী হওয়া’ ইত্যাদি কারণ প্রদর্শন করে স্কুল অফিসে বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে অভিভাবকবৃন্দ বিরত থাকবেন ইন-শা-আল্লাহ।
একজন সময়ানুবর্তী এবং সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য।
মা আসসালামাহ,
অধ্যক্ষ
এস সি ডি (শান্তিনগর)