আসসালামু আলাইকুম,
আপনারা সকলেই অবগত যে এস.সি.ডি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এর কার্যক্রম পরিচালনা করে। শিক্ষার্থীদের মাসিক বেতন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে স্কুলের বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল, টিফিন, উস্তাজ/উস্তাজাদের বেতনসহ যাবতীয় খরচ পরিশোধ করা হয়।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে, ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৩১৪ জন শিক্ষার্থীর মধ্যে ২১২ জনের (৬৭%) স্কুল ফি বকেয়া রয়েছে। জানুয়ারি ২০২৬-এর শেষে জানুয়ারি মাসের ফি বকেয়া ছিল ৭২ জন শিক্ষার্থীর কাছ থেকে।
এমতাবস্থায় সকলের কাছে বিনীত অনুরোধ, স্কুল ফি প্রতি মাসের ৮ তারিখের মধ্যে পরিশোধ করবেন, ইন-শা-আল্লাহ। অন্যথায় স্কুল কর্তৃপক্ষ সঠিক সময়ে ফি আদায় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মা’আসসালামাহ,
অধ্যক্ষ
এস সি ডি (শান্তিনগর শাখা)