SCD Study Tour 2026

আসসালামু আলাইকুম,

আগামী ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) এস.সি.ডি (শান্তিনগর শাখা) থেকে ‘স্টাডি ট্যুরের’ আয়োজন করা হচ্ছে, ইনশাআল্লাহ্‌।

বিস্তারিত:

ভেন্যু: “সাজেদা পার্ক”, গাজীপুর (দুরত্ব: স্কুল থেকে ২৫ কিলোমিটার)।

লোকেশনের Google Map Link: https://maps.app.goo.gl/SmRiX9d7LMuJbrFN9

তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)

বাস ছাড়ার স্থান: শান্তিনগর বাজারের সামনের রাস্তা থেকে (কর্ণফুলী গার্ডেন সিটির বিপরীত দিকে), https://maps.app.goo.gl/k1uW9ZWNsQVHfwru5

জন প্রতি রেজিস্ট্রেশন ফি: ১,২০০ টাকা (যেসব শিশুর জন্য আলাদা খাবার এবং বাসে আলাদা সিট লাগবে, তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক)।

রেজিস্ট্রেশন ফি প্রদানের নিয়ম: স্কুল অফিসে নগদ টাকা প্রদানের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে হবে। ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে না।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার)।

আয়োজনের সুবিধার্থে প্রথম ৪৮০ জনকে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে টিকেট দেওয়া হবে। আসন পূরণ হয়ে গেলে কোনো অবস্থাতেই আমরা অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ইভেন্ট শিডিউল:
সকাল ৭:১০ – শান্তিনগর বাজার রোড-এ রিপোর্টিং
সকাল ৭:২০ – নির্ধারিত বাসে আসন গ্রহণ (রেজিস্ট্রেশনের পর নাম অনুযায়ী বাস নাম্বার ৩০/০১/২০২৬ তারিখে স্কুলের হোয়াটসএ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।)
সকাল ৭:৩০ – বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে
সকাল ৮:৩০ – গন্তব্যে পৌছানো এবং নাস্তা খাওয়া
সকাল ১০:৩০: কফি ব্রেক
সকাল ৯:০০ – ১:০০ – বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, খেলাধুলা ও নিজেদের মত সময় কাটানো
দুপুর ১:৩০ – যোহর সলাতের জামাত
দুপুর ২:০০ – দুপুরের খাবার
বিকাল ৩:০০ – ৩:৩০ নিজেদের মত সময় কাটানো
বিকাল ৩:৩০ – আসর সলাতের জামাত
বিকাল ৩:৪৫ – বাসে আসন গ্রহণ
বিকাল ৪:০০ – ঢাকার উদ্দেশ্যে রওনা
সন্ধ্যা ৫:০০ – শান্তিনগর মোড়ে পৌাছানো

বিশেষ নির্দেশিকা:
– ৭:৩০ এর পর কারও জন্য বাস অপেক্ষা করবে না। তাই এরপর ফোন করে বাস অপেক্ষা করার জন্য অনুরোধ করা থেকে বিরত থাকবেন। যারা ৭:৩০-এর মধ্যে বাসে উঠতে পারবেন না, তারা অনুগ্রহ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় স্পটে পৌছাবেন।
– বিশেষভাবে উল্লেখ্য, সকাল ও দুপুরের খাবার সবাই সুন্নাহ অনুযায়ী পুরোটা খাবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন (নাস্তা ও দুপুরের খাবার প্রত্যেককে আলাদা প্লেটে পরিবেশন করা হবে) কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না।
– শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক, ভাইবোন ব্যতীত অন্য কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব যেতে চাইলে স্কুল থেকে অনুমতি নিতে হবে।
কেউ নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি নিয়ে স্পটে গেলে ড্রাইভার এর জন্য আলাদা টিকেট কাটতে হবে।
– যাত্রা শুরু থেকে স্পটে পৌছানো এবং স্পট থেকে আবার শান্তিনগর ফেরা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থী এবং শিশুর দায়িত্ব তাদের অভিভাবকদের উপর বর্তাবে। এই স্টাডি ট্যুরের যেকোনো পর্যায়ে, কোনো ধরনের দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
– কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা যেতে পারবে না।
– এই স্পটের পাশে একটি পুকুর রয়েছে। তাই অভিভাবকবৃন্দ অবশ্যই শিশুদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, যেন কেউ পানির কাছে না যায়।
– প্রতিটি বাসের জন্য আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া হবে। বাসের পিছন দিকে মহিলা ও মেয়ে শিক্ষার্থীরা বসবে। সামনের দিকে পুরুষ ও ছেলে শিক্ষার্থীরা বসবে।

পর্দার বিষয়ে সতর্কতা:
– পুরুষ ও মহিলারা পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
– মহিলারা পুরুষদের পাশে বা পুরুষরা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে যাবেন না।
– ৭ বছরের অধিক বয়সী ছেলে-মেয়েরাও অবশ্যই পর্দার এই বিধান মেনে চলবে।
– মহিলাদের জন্য নির্ধারিত স্থান, কাপড় দিয়ে ঘেরা থাকবে। তাই মাহরাম পুরুষ ও মহিলারা পরস্পরের সাথে কথা বলার জন্য পর্দা সরিয়ে কথা বলবেন না।

মা’আসসালামাহ

অধ্যক্ষ
এস সি ডি (শান্তিনগর)

বি. দ্র. অনুগ্রহপূর্বক অফিসে ফোন করে কেউ টিকেট বুকিং দিবেন না। স্কুলে এসে নগদ টাকার মাধ্যমে টিকেট কেনার মাধ্যমেই কেবলমাত্র আপনার অংশগ্রহণ নিশিচত করবেন। এছাড়া ক্রয়কৃত টিকেট অফেরতযোগ্য এবং তা অন্য কাউকে হস্তান্তর করা যাবে না।

Scroll to Top